বাংলাদেশ ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, খুব শিগগিরই দেশে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন বিভিন্ন জটিলতায় আটকে ছিল, যা এখন ধীরে ধীরে সমাধানের পথে রয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে শিক্ষাখাতে জিডিপি ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষাখাতের উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা বাস্তবায়নে কাজ করছে। একই সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানেও ধাপে ধাপে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।

সভায় স্থানীয় সংসদ সদস্য, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সংকট মন্ত্রীর কাছে তুলে ধরেন।

kalprakash.com/SS
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬