বাংলাদেশ ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ওএমএস’র চাল-আটা পাচারের সময় আটক, ৫০ হাজার টাকা জরিমানা Logo রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন Logo সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: প্রধানমন্ত্রী Logo সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩ Logo জামিনে মুক্ত হয়ে বিদ্যালয়ে যোগ দিলেন প্রধান শিক্ষিকা, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের প্রতিবাদ Logo মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায় ভেজাল গুড় উৎপাদন, অভিযানের পরও বন্ধ হচ্ছে না কারখানা Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড

ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির কোচের পদ ছাড়লেন মাসচেরানো

সংগৃহীত ছবি

ব্যক্তিগত কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার হাভিয়ের মাসচেরানো। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

২০২৪ সালের নভেম্বরে ইন্টার মায়ামির দায়িত্ব নেন মাসচেরানো। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের দায়িত্ব পালনের পর এটিই ছিল তার প্রথম ক্লাব কোচিং অভিজ্ঞতা। তার অধীনে ৪৭ ম্যাচে ২৭টি জয় পায় মায়ামি।

মাসচেরানোর কোচিংয়ে ২০২৪-২৫ মৌসুমে দারুণ পারফরম্যান্স করে ইন্টার মায়ামি। এক মৌসুমে দলটি ১০১টি গোল করে, যা এমএলএস ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। এর মধ্যে প্লে-অফেই আসে ২০টি গোল।

তার নেতৃত্বে ক্লাবটি প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের স্বাদ পায়। পাশাপাশি ক্লাব বিশ্বকাপে দলকে নকআউট পর্বে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে শেষ ষোলোতে উঠলেও পরবর্তীতে পিএসজির কাছে হেরে বিদায় নেয় মায়ামি।

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। মাসচেরানোর বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেবেন গুইলারমো হোয়স। আগামী শনিবার কলোরাডো র‍্যাপিডসের বিপক্ষে মাঠে নামবে দলটি।

বিদায়বার্তায় মাসচেরানো ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, খেলোয়াড়দের কারণেই তিনি স্মরণীয় মুহূর্ত উপভোগ করতে পেরেছেন এবং ক্লাবের প্রথম শিরোপার স্মৃতি সবসময় মনে রাখবেন। ভবিষ্যতে ইন্টার মায়ামির সাফল্য কামনা করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

kalprakash.com/SS

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির কোচের পদ ছাড়লেন মাসচেরানো
জনপ্রিয় সংবাদ

ওএমএস’র চাল-আটা পাচারের সময় আটক, ৫০ হাজার টাকা জরিমানা

ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির কোচের পদ ছাড়লেন মাসচেরানো

প্রকাশিত: ০৫:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬