রবিবার, ৯ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮ | রাত ৮:৫২:৫৪

রাষ্ট্রপতি নির্বাচনে এমপি গাজী নজরুলের ভোট দিতে বাধা নেই: শিশির মনির

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:০৯
শেয়ার: mail
রাষ্ট্রপতি নির্বাচনে এমপি গাজী নজরুলের ভোট দিতে বাধা নেই: শিশির মনির

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণার পাশাপাশি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভোটাধিকার নিয়ে উদ্ভূত আইনি প্রশ্নের ব্যাখ্যা স্পষ্ট করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, সংসদ সদস্য হিসেবে বহাল থাকায় গাজী নজরুল ইসলাম আইন অনুযায়ী এই নির্বাচনে ভোট দিতে পারবেন।

রোববার (৯ আগস্ট) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই ব্যাখ্যা তুলে ধরেন।

সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভোটাধিকার নিয়ে ওঠা প্রশ্নের জবাবে অ্যাডভোকেট শিশির মনির বলেন, “সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী, গাজী নজরুল ইসলাম বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য পদে দায়িত্ব পালন করছেন। দল থেকে কোনো সিদ্ধান্তে পরিবর্তন এলেও যতক্ষণ সংসদ সদস্য পদ বহাল থাকে, ততক্ষণ কোনো সদস্যের ভোটাধিকার প্রয়োগে আইনি বাধা থাকে না। তাই তিনি রাষ্ট্রপতি নির্বাচনে স্বাচ্ছন্দে ভোট দিতে পারবেন।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে আইনজীবী শিশির মনির জাতীয় রাজনীতি, নির্বাচন এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের কার্যকারিতা নিয়েও নানা পর্যালোচনা পেশ করেন। তিনি মন্তব্য করেন, রাষ্ট্রপতি পদে জামায়াতে ইসলামীর একক বা জোটগত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি ইতিবাচক ও নতুন বার্তা বহন করে।

সংবাদের একপর্যায়ে গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নতুন অধ্যাদেশের সমালোচনা করে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, প্রস্তুতকৃত খসড়া আইনটি আন্তর্জাতিক মানদণ্ড ও প্রত্যাশার চেয়ে পিছিয়ে পড়ছে।

গুমের তদন্তভার পুলিশের হাতে ন্যস্ত করা এবং যাবতীয় তথ্যভাণ্ডার সংরক্ষণ সরকারের নিজস্ব নিয়ন্ত্রণে রাখার বিধান নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন। তাঁর মতে, এ ধরনের ব্যবস্থা বহাল থাকলে গুমের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উন্মোচন ও ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
রাষ্ট্রপতি নির্বাচনে এমপি গাজী নজরুলের ভোট দিতে বাধা নেই: শিশির মনির
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাষ্ট্রপতি নির্বাচনে এমপি গাজী নজরুলের ভোট দিতে বাধা নেই: শিশির মনির

বিস্তারিত কমেন্টে