রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:০৫:২০
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

সালমান শাহ্‌র মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:২৫
শেয়ার: mail
সালমান শাহ্‌র মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ্‌র রহস্যজনক মৃত্যু নিয়ে অবশেষে দীর্ঘদিনের নীরবতা ভেঙেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে রিজভী আহমেদ ওরফে ফরহাদ নামের এক ব্যক্তি সালমান শাহ্‌র মৃত্যুকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেল’ ও ‘কূটনামির’ অভিযোগ তোলায় এর কড়া জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে শাবনূর রিজভীর সমস্ত দাবিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন।

শাবনূর লেখেন, “রিজভী আহমেদ বিদ্বেষ ছড়িয়ে দাবি করছে আমি নাকি সালমান শাহকে ব্ল্যাকমেল করতাম এবং তার মৃত্যুর জন্য দায়ী। অথচ ১৯৯৭ সালে সালমান শাহ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে রাজসাক্ষী হওয়ার পর আমি প্রথম তার নাম শুনি। তাহলে সে কীভাবে এবং কোন ভিত্তিতে আমার বিরুদ্ধে এসব মিথ্যা দাবি করছে?”

কূটনামি করার অভিযোগ অস্বীকার করে শাবনূর আরও বলেন, “আমার পরিবার আমাকে এমন শিক্ষা দেয়নি এবং কাজের ব্যস্ততার মাঝে এসব করার সময়ও আমার ছিল না। চলচ্চিত্র অঙ্গনের কেউ বলতে পারবেন না যে আমি কারও সঙ্গে কূটনামি করেছি।”

পোস্টে তিনি রিজভীর বক্তব্যের অসঙ্গতি তুলে ধরে জানান, ১৯৯৭ সালে আদালতে ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যা পরিকল্পনায় জড়িত থাকার স্বীকারোক্তি দেওয়া ব্যক্তিটিই দীর্ঘ ২৯ বছর পর বক্তব্য বদলে একে ‘আত্মহত্যা’ বলছে এবং এর জন্য সালমান শাহর মা নীলা চৌধুরী ও তাঁকে দায়ী করছে।

শাবনূরের ধারণা, চলমান মামলায় অভিযুক্তদের রক্ষা করতে কিংবা প্ররোচনা ও আর্থিক প্রলোভনে পড়ে রিজভী এমন মিথ্যাচার চালাচ্ছেন।

সালমান শাহর অকাল মৃত্যুকে আজও নিজের জন্য অত্যন্ত ব্যথাদায়ক উল্লেখ করে শাবনূর স্পষ্ট জানান, এই মৃত্যুর ঘটনার সঙ্গে তাঁর বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। একইসঙ্গে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সালমান শাহ্‌র মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর

বিস্তারিত কমেন্টে