রবিবার, ৯ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮ | রাত ৮:০০:০১

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৩৩
শেয়ার: mail
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে টিনের তৈরি নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেন এবং নতুন ঘরের চাবি তুলে দেন।

ঘরের চাবি হস্তান্তরের পর প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সহানুভূতি প্রকাশ করেন। পরবর্তীতে তিনি নতুন ঘরের আঙিনায় স্মরণিকা হিসেবে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে বাঁশখালী উপজেলার বিস্তৃত নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অঞ্চলের শত শত কাঁচা ও সেমিপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় বাসিন্দাদের কৃষি, জলাশয় ও মাছের ঘের পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে