বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৫৫:১৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

রাসেল ক্রোর সঙ্গে প্রথমবারের মতো হলিউড সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:২৮
শেয়ার: mail
রাসেল ক্রোর সঙ্গে প্রথমবারের মতো হলিউড সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে নিজের অবস্থান আরও সুসংগঠিত করছেন আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বিখ্যাত অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধতে চলেছেন তিনি।

অ্যাকশন, থ্রিলার ও সায়েন্স ফিকশন ঘরানার নতুন এই হলিউড চলচ্চিত্রটির নাম ‘ব্লুফাই’ (Bluefy)। ছবিটি পরিচালনা করছেন ‘প্রেডেটরস’খ্যাত খ্যাতিমান নির্মাতা নিমরোড আনতাল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইনের বরাতে জানা যায়, কঙ্গোর গহীন অরণ্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির প্রেক্ষাপট। গল্পে জাতিসংঘে কর্মরত এক অনুবাদককে এক গোপন সামরিক অভিযানে পাঠানো হয়, যার মূল লক্ষ্য সরকারি নথিভুক্তির বাইরে থাকা একটি বিধ্বস্ত সামরিক বিমান উদ্ধার করা। সশস্ত্র মিলিশিয়াদের নিয়ন্ত্রিত দুর্গম এলাকায় প্রবেশ করতেই নানা রহস্যের মুখোমুখি হয় স্পেশাল অপারেশন টিম এবং উদ্ধার অভিযান রূপ নেয় প্রাণরক্ষার তীব্র লড়াইয়ে।

সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক। আগামী সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে ছবিটির আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি করবে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ।

পরিচালক নিমরোড আনতাল জানান, রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো উঁচুমাপের অভিনয়শিল্পীদের নিয়ে থ্রিলার ও সায়েন্স ফিকশনের এই দারুণ মিশ্রণটি পর্দায় তুলে আনতে তিনি মুখিয়ে আছেন। চলতি বছরের শেষ নাগাদ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে চলচ্চিত্রটির মূল শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাসেল ক্রোর সঙ্গে প্রথমবারের মতো হলিউড সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

বিস্তারিত কমেন্টে