বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৩১:৪৭
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা ও অধিকার আদায়ের বার্তা দিলেন সোহাগ আরেফিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ২:৩৯
শেয়ার: mail
বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা ও অধিকার আদায়ের বার্তা দিলেন সোহাগ আরেফিন

নানা আলোচনা, বর্ণাঢ্য আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে আজ রোববার (৯ আগস্ট) রাজধানী ঢাকাসহ পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ ও উত্তরবঙ্গে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক ও মৌলিক অধিকার আদায়, সামাজিক সচেতনতা তৈরি এবং নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন আদিবাসী, সামাজিক ও মানবাধিকার সংগঠন গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিশ্বের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী জনগোষ্ঠীর মানবিক অধিকার, নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণসহ তাদের জীবন-জীবিকার সংকট সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করার লক্ষ্যে প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বিশিষ্ট সামাজিক ও মানবাধিকার কর্মী সোহাগ আরেফিন বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে এই দিবসটি কেবল সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত ভূমি অধিকার রক্ষা, আত্মপরিচয়ের সাংবিধানিক স্বীকৃতি, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, নারী অধিকার সুরক্ষা এবং তাদের জীবন নিরাপত্তা নিশ্চিতের দাবিসমূহ সোচ্চার করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”

উল্লেখ্য, ২০২৬ সালের আন্তর্জাতিক আদিবাসী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being’ (আদিবাসী ধাত্রীদের সম্মান জানানো: জীবন ও সুস্বাস্থ্য সুরক্ষা)। এই প্রতিপাদ্যে বিশেষ করে দুর্গম আদিবাসী জনপদগুলোতে যুগ যুগ ধরে মাতৃসেবা, প্রসূতি কল্যাণ ও ঐতিহ্যগত প্রাজননিক স্বাস্থ্যজ্ঞানে আদিবাসী ধাত্রীদের অমূল্য অবদানের কথা গুরুত্বের সাথে স্মরণ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা ও অধিকার আদায়ের বার্তা দিলেন সোহাগ আরেফিন

বিস্তারিত কমেন্টে