রবিবার, ৯ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮ | রাত ৯:১২:৩৩

শাকিরা-পিকের বাড়ি ১৫৭ কোটিতে কিনছেন ইয়ামাল

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:০৬
শেয়ার: mail
শাকিরা-পিকের বাড়ি ১৫৭ কোটিতে কিনছেন ইয়ামাল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাঠের নৈপুণ্যের পাশাপাশি অর্থবিত্ত ও বিলাসবহুল জীবনযাপনের চর্চায় খবরের শিরোনামে এলেন ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। বার্সেলোনা শহরের অভিজাত এলাকায় প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১৫৬ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের প্রাসাদসম একটি রাজকীয় বাংলো কিনতে যাচ্ছেন বার্সেলোনার এই তরুণ তারকা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’-এর প্রতিবেদন অনুযায়ী, বিশাল এই বাড়িটিতে দীর্ঘ দিন ধরে বসবাস করতেন বার্সেলোনা কিংবদন্তি জেরার্দ পিকে এবং তাঁর সাবেক সঙ্গী, বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা।

২০১২ সালে নির্মিত ৩ হাজার ৮০০ বর্গমিটার বিস্তৃত এই সম্পত্তিতে মূল প্রাসাদসহ মোট তিনটি সুউচ্চ ভবন ছিল। এছাড়া স্পটটিতে রয়েছে ইনডোর ও আউটডোর সুইমিংপুল, টেনিস কোর্ট, জিমনেসিয়াম, সুপরিসর খোলা চত্বর এবং বিশেষ একটি মিউজিক রেকর্ডিং স্টুডিও। ২০২২ সালে পিকে ও শাকিরার বিচ্ছেদের পর পুরো প্রপার্টিটি বিক্রির জন্য বাজারে তোলা হয়।

প্রতিবেদন সূত্রে জানা যায়, বাড়িটির প্রাথমিক মূল্য ২০০ কোটি টাকা নির্ধারণ করা হলেও একটি ভবন আলাদা বিক্রি হওয়ায় দাম কমে দাঁড়িয়েছে ১৫৬ কোটি ৬৭ লাখ টাকায়। ইয়ামাল এই বাড়িটি নিজের মতো করে আধুনিক রূপ দিয়ে পুনর্নির্মাণ করতে অতিরিক্ত অর্থ ব্যয়েরও পরিকল্পনা করেছেন।

সম্প্রতি বার্সেলোনার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন ও বিভিন্ন ব্র্যান্ড স্পন্সরশিপ মিলিয়ে ফোর্বসের হিসাবে ইয়ামালের বার্ষিক আয় পৌঁছেছে প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরোতে। ফলে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামদের পাশাপাশি কম বয়সেই বিশ্বের অন্যতম সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট হিসেবে নিজেকে তুলে ধরেছেন লামিনে ইয়ামাল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
শাকিরা-পিকের বাড়ি ১৫৭ কোটিতে কিনছেন ইয়ামাল
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শাকিরা-পিকের বাড়ি ১৫৭ কোটিতে কিনছেন ইয়ামাল

বিস্তারিত কমেন্টে