বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৫৭:৫৪
শিরোনাম
১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ বেরোবিতে সিএমএ কোয়ালিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক নিউইয়র্কে প্রথম দিনে ১২টির মধ্যে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের ভাষণে ওয়াকআউট ইরান-কিউবার প্রতিনিধিদল ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি আজ বুধবার বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ বেরোবিতে সিএমএ কোয়ালিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক নিউইয়র্কে প্রথম দিনে ১২টির মধ্যে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের ভাষণে ওয়াকআউট ইরান-কিউবার প্রতিনিধিদল ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি আজ বুধবার বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড

এসএসসির আসনবিন্যাসে নতুন নির্দেশনা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৩২
শেয়ার: mail
এসএসসির আসনবিন্যাসে নতুন নির্দেশনা

এসএসসির আসনবিন্যাস নিয়ে নতুন নির্দেশনা

আসন্ন এসএসসি পরীক্ষা সামনে রেখে পরীক্ষা পরিচালনায় কঠোর নীতিমালা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশেষ করে আসনবিন্যাস সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পাঁচ ও ছয় ফুট লম্বা বেঞ্চে সর্বোচ্চ দুইজন এবং চার ফুট লম্বা বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবে। কোনো অবস্থাতেই এর ব্যতিক্রম করা যাবে না। প্রতি বিশজন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে হবে, তবে কোনো কক্ষে দুইজনের কম তত্ত্বাবধায়ক রাখা যাবে না।

এছাড়া আসনগুলো এমনভাবে সাজাতে হবে যাতে একটির সঙ্গে অন্যটির পর্যাপ্ত দূরত্ব থাকে। একই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পাশাপাশি বসানো যাবে না এবং কোনো কেন্দ্রের নিজস্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। আসনবিন্যাসের তালিকা কেন্দ্রের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীর প্রবেশপত্রে উল্লেখিত রোল নম্বরই তার আসন নম্বর হিসেবে গণ্য হবে। বোর্ড নির্ধারিত আসনপত্রে রোল নম্বর লিখে তা টেবিলে সংযুক্ত করতে হবে। একই আসন ব্যবস্থায় সব বিষয়ের পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষা শুরুর আগে প্রত্যেক পরীক্ষার্থীর স্বাক্ষর নিতে হবে।

অসুস্থ পরীক্ষার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে, নির্দিষ্ট আসনে বসে পরীক্ষা দিতে না পারলে কেন্দ্রসচিব তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে পারবেন। সংক্রামক রোগে আক্রান্তদের সাধারণত পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয় না, তবে অন্যদের ঝুঁকি এড়াতে পৃথক স্থানে বসার ব্যবস্থা করা যেতে পারে। এ ধরনের বিশেষ ব্যবস্থার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকেই অতিরিক্ত ব্যয় বহন করতে হবে।

এছাড়া বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের উত্তরপত্র ও ব্যবহৃত সামগ্রী পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর আগে যথাযথভাবে জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: এসএসসি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

এসএসসির আসনবিন্যাসে নতুন নির্দেশনা

বিস্তারিত কমেন্টে