শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:২৩:১৮
শিরোনাম
● ৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড ● মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির ● চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু ● ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ এলাকায় মিলবে গন্ধর্বপুরের বিশুদ্ধ পানি ● কেরানীগঞ্জে কৃষিজমি দখল ও ভরাটের অভিযোগ, মধু সিটির বিরুদ্ধে ক্ষোভ ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান ● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন ● ৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড ● মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির ● চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু ● ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ এলাকায় মিলবে গন্ধর্বপুরের বিশুদ্ধ পানি ● কেরানীগঞ্জে কৃষিজমি দখল ও ভরাটের অভিযোগ, মধু সিটির বিরুদ্ধে ক্ষোভ ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান ● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন

‘খালি হাতে’ ফিরবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইসমাইল কানি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:০৫
শেয়ার: mail
‘খালি হাতে’ ফিরবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইসমাইল কানি

ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত কোনো অর্জন ছাড়াই অঞ্চল ত্যাগ করতে বাধ্য হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রতিরোধের সমন্বিত ফ্রন্ট পুরো অঞ্চলে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে এবং প্রতিপক্ষের জন্য প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অতীতের অভিজ্ঞতা স্মরণ রাখা উচিত, যেখানে তারা ইয়েমেন, বাব-এল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগর অঞ্চলে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। তার দাবি, এবারও তারা কোনো অর্জন ছাড়াই ফিরে যাবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে নৌ অবরোধের ঘোষণা দেন। তিনি জানান, আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পরবর্তীতে জানায়, এ পদক্ষেপ কেবল ইরানগামী বা ইরান থেকে আসা জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং অন্যান্য আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

‘খালি হাতে’ ফিরবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইসমাইল কানি

বিস্তারিত কমেন্টে