বাংলাদেশ ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫

ইরানে নতুন করে হামলা হলে পাল্টা সামরিক অভিযান চালাবে ইয়েমেন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান এবং আঞ্চলিক প্রতিরোধ অক্ষশক্তির বিরুদ্ধে পুনরায় আগ্রাসন চালালে ইয়েমেন সক্রিয়ভাবে পাল্টা সামরিক অভিযান জোরদার করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অবস্থান জানায়।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি পেলে তা বৈশ্বিক জ্বালানি বাজার, সরবরাহ ব্যবস্থা এবং বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলবে। এতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ের উত্তেজনা মূলত আঞ্চলিক সংঘাতের ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টার ফল।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক চাপ ও হুমকি সফল হয়নি এবং ভবিষ্যতেও তা ব্যর্থ হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে হরমুজ প্রণালীতে নৌ অবরোধের কথা উল্লেখ করেন। এর প্রতিক্রিয়ায় ইয়েমেন জানায়, এমন কোনো পরিকল্পনা বাস্তবায়নযোগ্য নয় এবং তা ব্যর্থ হবে।

অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, হুমকি দিয়ে ইরানকে দমন করা সম্ভব নয় এবং দেশটি অতীতের মতো ভবিষ্যতেও চাপের মুখে নতি স্বীকার করবে না।

kalprakash.com/SS
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ

ইরানে নতুন করে হামলা হলে পাল্টা সামরিক অভিযান চালাবে ইয়েমেন

প্রকাশিত: ০২:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬