শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | রাত ১:১৮:০৫

বৈশ্বিক অনিশ্চয়তায় শরিয়াহভিত্তিক বিনিয়োগের গুরুত্ব বাড়ছে: বুরসা মালয়েশিয়ার সিইও

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৪৮
শেয়ার: mail
বৈশ্বিক অনিশ্চয়তায় শরিয়াহভিত্তিক বিনিয়োগের গুরুত্ব বাড়ছে: বুরসা মালয়েশিয়ার সিইও

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্ব অর্থনীতিতে চলমান অনিশ্চয়তার মধ্যে শরিয়াহসম্মত বিনিয়োগের গুরুত্ব দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়া স্টক এক্সচেঞ্জ (বুরসা মালয়েশিয়া)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক ফাদল মুহাম্মদ। তাঁর মতে, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা, টেকসই প্রবৃদ্ধি এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করতে শরিয়াহভিত্তিক বিনিয়োগ কার্যকর ভূমিকা রাখতে পারে।

ইনভেস্ট শরিয়াহ কনফারেন্স ২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে ফাদল মুহাম্মদ বলেন, বিনিয়োগ তহবিল ব্যবস্থাপক ও বিনিয়োগকারীদের শুধু পুঁজি সরবরাহে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের নিশ্চিত করতে হবে, বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রকৃত মূল্য সৃষ্টি হচ্ছে কি না এবং তা সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে কি না।

তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মাকাসিদ আল-শরিয়াহ-এর নীতিমালাকে বাস্তবভিত্তিক ব্যবসায়িক কৌশল, বিনিয়োগযোগ্য সুযোগ এবং পরিমাপযোগ্য ফলাফলে রূপান্তর করতে হবে। এর মাধ্যমে শরিয়াহসম্মত বিনিয়োগ আরও কার্যকর ও গ্রহণযোগ্য হয়ে উঠবে।

ফাদল মুহাম্মদের দেওয়া তথ্যমতে, ২০২৫ সালের শেষে মালয়েশিয়ার ইসলামী পুঁজিবাজারের আকার দাঁড়িয়েছে ২.৭৫ ট্রিলিয়ন রিঙ্গিত, যা দেশটির মোট পুঁজিবাজারের প্রায় দুই-তৃতীয়াংশ। এছাড়া দেশটির তালিকাভুক্ত কোম্পানিগুলোর ৮১ শতাংশ শরিয়াহসম্মত, আর বুরসা মালয়েশিয়ায় দৈনিক গড়ে লেনদেন হওয়া সিকিউরিটিজের মূল্যের ৬৯ শতাংশই শরিয়াহসম্মত সিকিউরিটিজ

তিনি আরও জানান, পরিবেশ, সামাজিক ও সুশাসনভিত্তিক (ESG) সুকুক বাজারেও মালয়েশিয়া বিশ্বে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ বিশ্বে চলমান মোট ESG সুকুকের ৩১ শতাংশই মালয়েশিয়ার দখলে, যা দেশটির ইসলামী অর্থনীতির শক্তিশালী অবস্থানকে তুলে ধরে।

ফাদল মুহাম্মদের ভাষ্য, এই বিশাল ইসলামী পুঁজিবাজার মালয়েশিয়াকে শরিয়াহসম্মত বিনিয়োগকে অর্থনৈতিক উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করার শক্ত ভিত্তি দিয়েছে।

তিনি বলেন, মাকাসিদ আল-শরিয়াহ-এর মূল দর্শন হলো—পুঁজি শুধু আর্থিক মুনাফা অর্জনের মাধ্যম নয়; বরং তা যেন বৃহত্তর অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং জনকল্যাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward