মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:০০:১৭
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৮২ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:০৬
শেয়ার: mail
হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৮২ ডলার ছাড়াল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে মার্কিন, ইসরায়েলি এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন’ দেশের জাহাজের হরমুজ প্রণালি ব্যবহার সীমিত করার একটি খসড়া বিল পর্যালোচনা করছে ইরানের একটি সংসদীয় কমিটি।

ইরানের ফার্স বার্তা সংস্থার বরাতে জানা গেছে, প্রস্তাবিত বিলে মার্কিন, ইসরায়েলি এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন’ জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করতে না দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ দশমিক ০৪ ডলার বা ৩ দশমিক ৮৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে।

একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ০৭ ডলার বা ২ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৭৭ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে।

ফার্স বার্তা সংস্থার বরাত দিয়ে আরও জানানো হয়েছে, ইরানের এক সংসদ সদস্যের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বিলটি কার্যকর হলে নিষেধাজ্ঞা অমান্যকারী জাহাজগুলোর ওপর বহন করা পণ্যের মূল্যের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপের বিধান রাখা হতে পারে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে। ফলে পরিস্থিতি আরও জটিল হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৮২ ডলার ছাড়াল

বিস্তারিত কমেন্টে