মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৪১:১৯
শিরোনাম
তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম

বিভাজনের রাজনীতি ও ক্যাম্পাস অস্থিরতার বিরুদ্ধে ছাত্র জমিয়ত বাংলাদেশের কঠোর বার্তা

কাল প্রকাশ ডেস্ক
কাল প্রকাশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:৪৭
শেয়ার: mail
বিভাজনের রাজনীতি ও ক্যাম্পাস অস্থিরতার বিরুদ্ধে ছাত্র জমিয়ত বাংলাদেশের কঠোর বার্তা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে স্মরণ করে রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতায় নতুন করে কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে যেসব রাজনৈতিক ও সামাজিক শক্তি স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের মধ্যে কেউ কেউ এখন নিজেদের স্বার্থে বিভাজনের রাজনীতিতে জড়িয়ে পড়েছে। জাতীয় ঐক্য বিনষ্টের এ ধরনের প্রবণতা দেশের সার্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন তিনি।

ক্যাম্পাসে সহাবস্থান ও শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে রিদওয়ান মাযহারী বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি কিংবা সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না।

সমাবেশ শেষে একটি ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

কর্মসূচিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিভাজনের রাজনীতি ও ক্যাম্পাস অস্থিরতার বিরুদ্ধে ছাত্র জমিয়ত বাংলাদেশের কঠোর বার্তা

বিস্তারিত কমেন্টে