মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:১৯:১৫
শিরোনাম
মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী

তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯
শেয়ার: mail
তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দূরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা। এতে দ্রব্যমূল্যে প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে অর্থাৎ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। গন্তব্য অনুযায়ী পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত, সবচেয়ে বেশি বেড়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটে। এতে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হচ্ছে। যাত্রী পরিবহন ভাড়া এখনো না বাড়লেও যেকোনো সময় বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

অনেক আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে বাৎসরিক মালামাল পরিবহনের চুক্তি থাকায় সিএন্ডএফ এজেন্ট ও পরিবহন ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। লাভ দূরে থাক, লোকসান দিয়ে পণ্য পাঠাতে হচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠানে। তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে টায়ার ও ট্রাকের যন্ত্রাংশের দাম এবং ফেরি ভাড়া বৃদ্ধির কারণেই ট্রাকভাড়া বেড়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাকভাড়া ছিল ২০ থেকে ২১ হাজার টাকা, যা সোমবার থেকে ২৫ থেকে ২৬ হাজার টাকা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম রুটে আগে ভাড়া ছিল ২৭-২৮ হাজার টাকা, এখন তা ৩৫-৩৬ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জ রুটে আগের ২২ হাজার টাকার ভাড়া এখন ২৬-২৭ হাজার টাকা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এতে উৎপাদিত পণ্যের দাম বেড়ে যাবে। তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি ট্রাক সংকটেও অনেকে আমদানি করা পণ্য খালাস নিতে পারছেন না।

বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা জানান, বন্দরে দুই ইউনিয়নের প্রায় ৫ হাজার শ্রমিক প্রতিদিন লোড-আনলোডের কাজ করেন। ট্রাকভাড়া ও সংকট বৃদ্ধির কারণে অনেকে আমদানি করা মালামাল খালাস নিতে পারেননি। প্রতিদিন যেখানে ৪০০ থেকে ৬০০ ট্রাক পণ্য ওঠানামা হতো, তা এখন অর্ধেকে নেমে এসেছে। এভাবে চলতে থাকলে শ্রমিকদের দুর্ভোগ বাড়বে এবং অনেকে কর্মহীন হয়ে পড়বেন বলে তাঁরা জানান।

বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাকচালক নাজমুল ইসলাম বলেন, লিটারে ২০ টাকা করে দাম বাড়ায় বেনাপোল-ঢাকা-বেনাপোল যাতায়াতে ব্যবহৃত ১৫০ লিটার তেলে বাড়তি খরচ হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা। এর সঙ্গে ফেরি ভাড়া, সেতুর টোল ও বিভিন্ন স্থানে চাঁদা দিতে গিয়ে প্রতি ট্রিপে ৪-৫ হাজার টাকা বেশি নিতে হচ্ছে।

সাদ্দাম হোসেন নামের আরেক চালক জানান, ভালুকায় কেমিকেল পরিবহনে আগের চেয়ে চার হাজার টাকা বেশি ভাড়া গুনতে হচ্ছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগে তেল সংকটে একবার ভাড়া বেড়েছিল, এবার তেলের দাম বৃদ্ধিতে আবার বাড়ল।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী জানান, তেলের মূল্যবৃদ্ধি, ফেরি ভাড়া ও টোল বৃদ্ধির পাশাপাশি ঢাকা থেকে ফেরার পথে পর্যাপ্ত পণ্য না পাওয়ায় ট্রাক মালিকরা ভাড়া বাড়িয়েছেন। এতে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংকট বাড়ছে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। গড়ে প্রতিদিন এই বন্দর থেকে দুই শতাধিক কাভার্ড ভ্যানসহ পাঁচশর বেশি পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন গন্তব্যে যায়, তবে ট্রাক সংকট ও ভাড়া বৃদ্ধিতে স্বাভাবিক পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান জানান, দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন সাড়ে তিনশ থেকে চারশ ট্রাক পণ্য আমদানি এবং একশ থেকে দেড়শ ট্রাক পণ্য রপ্তানি হয়। তেলের মূল্যবৃদ্ধিতে আমদানি-রপ্তানি পণ্য দেশের বিভিন্ন জেলা ও দেশের বাইরে পাঠাতে সমস্যা হচ্ছে। তেলের দামের সঙ্গে ট্রাক মালিকরাও ভাড়া বাড়িয়েছেন ৫-৬ হাজার টাকা, যার প্রভাবে ব্যবসায়ীদের পণ্যের দামও বাড়াতে হবে বলে তিনি জানান, যার প্রভাব শেষ পর্যন্ত পড়বে ভোক্তার ওপর।

বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন সংকটে ট্রাকভাড়া স্বাভাবিক সময়ের তুলনায় অনেকটা বেড়েছে। পরিবহন খরচ বাড়ায় আমদানিকারকদের লোকসানে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কাঁচাপণ্য নষ্ট হওয়ার শঙ্কায় অনেকে বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে নিত্যপণ্য খালাস করছেন। ঢাকায় পৌঁছানোর পর ফেরার পথে ভাড়া না পাওয়ায় ট্রাক মালিকরা দুই দিকের খরচ পুষিয়ে নিচ্ছেন বলেও তিনি জানান।

যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক ও আমদানিকারক এজাজ উদ্দিন টিপু জানান, তেলের মূল্যবৃদ্ধিতে ট্রাকভাড়া বেড়েছে, যার প্রভাবে সব ধরনের জিনিসের দাম বাড়বে এবং তার প্রভাব পড়বে ভোক্তার ওপর।

উল্লেখ্য, রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। নতুন দাম রোববার রাত ১২টার পর অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা

বিস্তারিত কমেন্টে