বাংলাদেশ ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo সৌদি পৌঁছেছেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী Logo তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আসিফ-পলাশ Logo আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু Logo হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট

কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানের সম্পত্তির পরিমাণ কত? হলফনামায় চমকপ্রদ তথ্য

কোয়েল মল্লিক, সংগৃহীত ছবি।

রাজ্যসভার নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আলোচনায় রয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজনীতিতে তার আগমন নিয়ে নানা আলোচনা চললেও, তার ব্যক্তিগত সম্পদের হিসাব প্রকাশ্যে এসেছে মনোনয়নপত্রের হলফনামার মাধ্যমে।

টলিউডের অন্যতম সফল এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। পাশাপাশি তার স্বামী, প্রযোজক নিসপাল সিং রানে-ও বিনোদন জগতে পরিচিত নাম।

হলফনামা অনুযায়ী, কোয়েল মল্লিকের কাছে রয়েছে মোট ১১২৬.৭৩ গ্রাম সোনা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার টাকা। এছাড়া তার সংগ্রহে রয়েছে একটি রোলেক্স ঘড়ি, যার মূল্য প্রায় ১৩ লাখ ৬৫ হাজার ৫২০ টাকা।

বিনিয়োগের দিক থেকে কোয়েলের বড় অংশ শেয়ার ও ফান্ডে রয়েছে। কোটাক সিকিউরিটিজে তার শেয়ারের মূল্য প্রায় ৮ কোটি টাকা, আনন্দ রাঠিতে ১.১৪ কোটির বেশি এবং মিউচুয়াল ফান্ডে প্রায় ৭৪ লাখ টাকার বিনিয়োগ রয়েছে। বিভিন্ন ব্যাংকে তার জমা অর্থের পরিমাণ প্রায় ৩৬ লাখ টাকার বেশি।

সব মিলিয়ে কোয়েল মল্লিকের অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৬ কোটি ৭০ লাখ টাকা। তবে হলফনামায় উল্লেখ রয়েছে, তার নিজের নামে কোনো গাড়ি বা জমি-বাড়ি নেই।

অন্যদিকে, স্বামী নিসপাল সিং রানের সম্পত্তির পরিমাণ আরও বেশি। তার মোট অস্থাবর সম্পত্তি প্রায় ২৩ কোটি ৫৯ লাখ টাকার বেশি। এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হিসেবে রয়েছে সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড-এর শেয়ার, যার মূল্য প্রায় ১৮ কোটি ৫৪ লাখ টাকা।

নিসপালের কাছে প্রায় ৮২১.৯২ গ্রাম সোনাও রয়েছে, যার বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ টাকার বেশি। এছাড়া তার একটি হোন্ডা সিটি গাড়ি, বরানগরে জমি ও বাড়ি রয়েছে, যার মূল্য প্রায় ৯৮ লাখ টাকা।

হলফনামা অনুযায়ী, কোয়েল বর্তমানে বালিগঞ্জের ফ্ল্যাটে বসবাস করছেন, তবে সেটির মালিকানায় তার নাম নেই।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

সৌদি পৌঁছেছেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানের সম্পত্তির পরিমাণ কত? হলফনামায় চমকপ্রদ তথ্য

প্রকাশিত: ০৫:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬