বাংলাদেশ ১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo সৌদি পৌঁছেছেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী Logo তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আসিফ-পলাশ Logo আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু Logo হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট

প্রভাসের ‘স্পিরিট’ শুটিং সেটে আগুন, আহত এক কলাকুশলী

দক্ষিণী তারকা প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পিরিট’-এর শুটিং চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার হায়দরাবাদে শুটিং সেটে হঠাৎ আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুনে একাধিক তাঁবু ও শুটিং সরঞ্জাম পুড়ে যায়। এতে প্রযোজনা সংস্থার গুরুত্বপূর্ণ অনেক সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ঘটনায় একজন কলাকুশলী আহত হয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অগ্নিকাণ্ডের পর শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কীভাবে আগুন লেগেছে বা আহত ব্যক্তির বর্তমান অবস্থা কী—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে প্রভাসকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে।

তার বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন বিবেক ওবেরয়।

উল্লেখ্য, শুরুতে এই ছবিতে প্রভাসের বিপরীতে দীপিকা পাড়ুকোনের অভিনয়ের কথা ছিল। তবে দৈনিক শুটিং সময়সংক্রান্ত মতবিরোধের কারণে তিনি পরে সিনেমা থেকে সরে দাঁড়ান।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সৌদি পৌঁছেছেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

প্রভাসের ‘স্পিরিট’ শুটিং সেটে আগুন, আহত এক কলাকুশলী

প্রকাশিত: ০৫:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬