পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবন করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার সময় নাজমুস সাকিব নাইম (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) চাটমোহর পৌরসভার ছোটশালিখা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান।
অভিযানে চাটমোহর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।