শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৮:২১
শিরোনাম
● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ● থানায় অভিযোগ জমার আগেই ওসির বক্তব্য ফারুকের অভিযোগ সাজানো দাবি এলাকাবাসীর ● বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী ● করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের স্পিকার ● স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই ● পাকিস্তানে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান শাহবাজ শরিফের ● ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী ● পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি পরাজিত শক্তি: রিজভী ● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ● থানায় অভিযোগ জমার আগেই ওসির বক্তব্য ফারুকের অভিযোগ সাজানো দাবি এলাকাবাসীর ● বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী ● করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের স্পিকার ● স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই ● পাকিস্তানে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান শাহবাজ শরিফের ● ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী ● পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি পরাজিত শক্তি: রিজভী ● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:০৩
শেয়ার: mail
ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার ও এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকার শুনে এগিয়ে গেলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা।

পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে এ হামলায় জড়িত। তবে কী কারণে এ হামলা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

বিস্তারিত কমেন্টে