বাংলাদেশ ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ রেল কোচ, উত্তরবঙ্গে ট্রেন সংখ্যা বাড়বে: সংসদে রেলপথমন্ত্রী

জাতীয় সংসদে বৃহস্পতিবার প্রশ্নোত্তরে সড়ক ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানান, চলতি বছরই ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ বাংলাদেশে আনা হবে। কোচগুলো ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে রেলওয়ের বহরে যুক্ত হবে।

মন্ত্রী জানান, জুন ২০২৬ থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এই কোচগুলো পাওয়ার পর নতুন ট্রেন চালু করার জন্য রেলওয়ে রুট নির্ধারণ করবে। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে চলাচলরত আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

বর্তমানে দেশে মোট রেলপথ ৩,৪২৮.৯ কিলোমিটার, যার মধ্যে মিটারগেজ ১,৫৯১.৪৩ কিমি, ব্রডগেজ ১,০৬৬.৬০ কিমি এবং ডুয়ালগেজ ৭৭০.০৬ কিমি। নতুন ব্রডগেজ ও ডুয়ালগেজ রেললাইন স্থাপন করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলমান।

এর পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন, সরকারি উদ্যোগে এসি বাস ও মিনিবাসের ভাড়া তালিকা তৈরি করা হবে এবং ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে তা প্রদর্শন করা হবে। গণপরিবহনে জিপিএস প্রযুক্তি চালু হলে অবস্থান, গতি পর্যবেক্ষণ এবং সড়ক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

মন্ত্রী আরও জানান, ২০২৪ সালের শুরু থেকে বিভিন্ন অনিয়মের কারণে ৮১টি ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রয় কার্যক্রমে অযোগ্য ঘোষিত হয়েছে। পাটকল পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ৪২,০৩৯ মেট্রিক টন কাঁচা পাট এবং ৭,৫১,৭৩৯ মেট্রিক টন পাটপণ্য রপ্তানি হয়েছে।

নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৬টি ‘সেফ হোম’ ও ১৪টি ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার ইতিমধ্যে চালু আছে। ফেব্রুয়ারি পর্যন্ত ১,৬৬,৫৭০ জন নির্যাতিত নারী ও শিশু সেবা গ্রহণ করেছেন। ৭টি বিভাগীয় ডিএনএ ল্যাবে ৪০,৪০৫টি নমুনা প্রোফাইলিং করা হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ রেল কোচ, উত্তরবঙ্গে ট্রেন সংখ্যা বাড়বে: সংসদে রেলপথমন্ত্রী

প্রকাশিত: ০২:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬