বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:০৯:২১
শিরোনাম
● বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে: রিজভী ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে: রিজভী ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ

ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৪৮
শেয়ার: mail
ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আবেদন ও সার্বিক বিষয় বিবেচনায় নিবন্ধনের সময় ১০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে নতুন করে নিবন্ধন ফি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সমাবর্তনের নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি নিবন্ধন ফি ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ৩ হাজার ৫০০ টাকা ফি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তি আরও বলা হয়, ইতোমধ্যে নিবন্ধন করা শিক্ষার্থীদের অতিরিক্ত ফি ফেরত দেব বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সনদ ফি ও অতিথি নিবন্ধন ফি অপরিবর্তিত রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘আমি মনে করি সমাবর্তন প্রতিটি শিক্ষার্থীর জীবনে একবার আসে। সুতরাং, তাদের আবেদনের প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে আমরা রেজিষ্ট্রেশন তারিখ বাড়িয়েছি এবং ফি কমিয়েছি৷ যদিও আমাদের একটু ব্যয়ভার বহন করতে কষ্ট হবে। তবুও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাদের অতিরিক্ত ফি ইতোমধ্যে জমা দেয়া হয়েছে। তাদেরটা অটোমেটিক রিটার্ন পাবে। আশা করি এবারে আমাদের শিক্ষার্থীরা বেশি অংশ গ্রহণ করবে।’

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি

বিস্তারিত কমেন্টে