বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৬:৫৪
শিরোনাম
● মিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, তারপর হঠাৎ কেন বাদ পড়লেন? ● দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ● ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প ● নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ ● কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা ● যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর ● হাতে লেখা বা কম্পিউটারে টাইপের ঝামেলা শেষ, মোবাইলেই কভার পেজ তৈরি ● আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদে অধ্যাপকঅব্যাহতি ● যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● মিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, তারপর হঠাৎ কেন বাদ পড়লেন? ● দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ● ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প ● নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ ● কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা ● যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর ● হাতে লেখা বা কম্পিউটারে টাইপের ঝামেলা শেষ, মোবাইলেই কভার পেজ তৈরি ● আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদে অধ্যাপকঅব্যাহতি ● যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫০
শেয়ার: mail
দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের আট জেলা ও মহানগর এলাকায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সহিংসতা প্রতিরোধে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

বুধবার (২৫ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাহিনীটি বদ্ধপরিকর।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বিস্তারিত কমেন্টে