বাংলাদেশ ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে! Logo রোড শো বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা Logo কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি? সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী Logo শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে জনজীবন Logo সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া Logo টানা ৩০ দিন ডাবের পানি পান করলে শরীরে যেসব পরিবর্তন দেখা দিতে পারে Logo স্মার্টফোনে থাকতে পারে ঝুঁকিপূর্ণ ৫ ধরনের অ্যাপ, এখনই ডিলিট করার পরামর্শ Logo ইউটিউবে এবার শর্টস ফিচার পুরোপুরি বন্ধ করার সুযোগ Logo ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন টম ক্রুজ Logo ৮টি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, হলফনামায় চমক টলিউড নায়িকা সায়ন্তিকার

চাঁপাইনবাবগঞ্জে হাম প্রাদুর্ভাব তীব্র, হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি

  • কাল প্রকাশ ডেস্ক
  • প্রকাশিত: ১২:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭০ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রতি দিন নতুন আক্রান্ত রোগীর ভর্তি হার জনমনে উদ্বেগ তৈরি করেছে। এ পর্যন্ত হাসপাতালে মোট ৫১৯ জন রোগী হাম নিয়ে চিকিৎসা গ্রহণ করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৮ জন ছেলে এবং ১৭ জন মেয়ে। বর্তমানে হাসপাতালে মোট ৬৯ জন রোগী চিকিৎসাধীন, এর মধ্যে ৩৫ জন ছেলে ও ৩৪ জন মেয়ে। বুধবার পর্যন্ত ৭৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন, আজ সুস্থ হয়ে ৩৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ১ জন মেয়ে রোগীকে রাজশাহী রেফার করা হয়েছে।

চলতি বছরের শুরু থেকে হাম প্রাদুর্ভাব বড় আকার ধারণ করেছে। হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৫১৯ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান জানিয়েছেন, রোগীর চাপ সামাল দিতে পুরাতন ভবনের তৃতীয় তলায় পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের সংকট থাকা সত্ত্বেও বিকল্প ব্যবস্থা নিয়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে হাম টিকা কার্যক্রমও চলমান রয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শিশুদের শরীরে দীর্ঘস্থায়ী জ্বর বা লালচে র‍্যাশ দেখা দিলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে আসা অত্যন্ত জরুরি।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে!

চাঁপাইনবাবগঞ্জে হাম প্রাদুর্ভাব তীব্র, হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি

প্রকাশিত: ১২:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬