বাংলাদেশ ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

যুদ্ধবিরতি ভেঙে গেলে পূর্ণমাত্রার যুদ্ধ: ইরানের হুঁশিয়ারি

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ১১:২৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • 24

সংগৃহীত ছবি

যেকোনও সময় ফের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছে ইরান। লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে তেহরান পিছপা হবে না বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বুধবার (৮ এপ্রিল) প্রেস টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দিনের শুরুতে যে নাজুক যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল, ইসরায়েল তা লঙ্ঘন করে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।

ওই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধবিরতি ভেঙে দিয়ে লেবাননে হামলা এবং ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ইসরায়েল যুক্তরাষ্ট্রকেও ঝুঁকির মধ্যে ফেলছে। তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, এই আগ্রাসী আচরণের বিরুদ্ধে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়লে এর দায়ভার ইসরায়েলকেই নিতে হবে। একই সঙ্গে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এই আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেয়। ইরানের দাবি, তাদের ১০ দফা প্রস্তাব মেনেই এই সমঝোতা হয়েছে। ওই প্রস্তাবে লেবাননসহ সব ফ্রন্টে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছিল।

তবে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার ঘটনা ঘটে। এতে একদিনেই অন্তত ২৫৪ জন নিহত হন।

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি ভেঙে গেলে পূর্ণমাত্রার যুদ্ধ: ইরানের হুঁশিয়ারি
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

যুদ্ধবিরতি ভেঙে গেলে পূর্ণমাত্রার যুদ্ধ: ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত: ১১:২৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬