বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৩৪:৩৬
শিরোনাম
● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:৫৭
শেয়ার: mail
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য অটুট রাখা এবং ফ্যাসিবাদের মূলোৎপাটনে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধীদলীয় নেতা। মাগরিবের নামাজের আগে ফোন করে শফিকুর রহমানকে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট একান্ত বৈঠক হয়।

জামায়াতের একাধিক সংসদ সদস্যের বরাতে জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার পাশাপাশি সর্বদলীয় মিছিল আয়োজনের বিষয়ে আলোচনা করেন। জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই অতীতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। দেশের প্রয়োজনে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে এই ঐক্য আরও শক্তিশালী করা সম্ভব।

এ জন্য প্রধানমন্ত্রীকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান শফিকুর রহমান। একই সঙ্গে গণমিছিলের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্য পুনর্গঠনের পরামর্শ দেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক সংসদ সদস্য প্রথম আলোকে বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার অভিযোগ এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন জানান, বিরোধীদলীয় নেতা মনে করেন, সরকার জুলাই সনদ থেকে সরে আসায় ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মূল ভিত্তি হিসেবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন জামায়াতের আমির। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোভাব ইতিবাচক ছিল বলেও জানান তিনি।

জামায়াত নেতাদের ভাষ্য, জুলাই সনদের ভিত্তিতে গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। নতুন করে সেই ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন জরুরি।

এদিকে সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ তুলে তিনি দলটিকে প্রতিহত করার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

বিস্তারিত কমেন্টে