মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, প্রয়াত নেত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী এবং ২৫ ডিসেম্বরকে কেন্দ্র করে এসব কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, বিজয়ের মাস উপলক্ষে দলীয় ও রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে বিএনপি। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে দলটি।
এ ছাড়া প্রয়াত নেত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করা হবে বলে জানান রিজভী।
তিনি আরও বলেন, দীর্ঘ সংগ্রাম ও নির্বাসন শেষে দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে কর্মসূচি পালন করবে বিএনপি।