রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩ | ৪ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:২০:৪৮
শিরোনাম
● জয়পুরহাটে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে ১ হাজার মোটরসাইকেলের শোডাউন ● কুবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ ● ভেজাল বালাইনাশক রোধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কৃষি কর্মকর্তার ● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● জয়পুরহাটে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে ১ হাজার মোটরসাইকেলের শোডাউন ● কুবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ ● ভেজাল বালাইনাশক রোধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কৃষি কর্মকর্তার ● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

বিশ্ব ডায়াবেটিস দিবসে ইবিতে র‍্যালি ও আলোচনা সভা

ইবি প্রতিনিধি
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৫২
শেয়ার: mail
বিশ্ব ডায়াবেটিস দিবসে ইবিতে র‍্যালি ও আলোচনা সভা

ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি ও প্রতিরোধ বিষয়ে জনসাধারণকে অবহিত করা এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে উৎসাহিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দিবসটি উপলক্ষে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে ডায়াবেটিস প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়মিত পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরা হয়।

র‍্যালিতে অধ্যাপক ড. হাফিজুর রহমান, অধ্যাপক ড. শেখ শাহীনূর রহমান, অধ্যাপক ড. আবুল কাশেম তালুকদার ও অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলাসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় অধ্যাপক ড. শেখ শাহীনূর রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ বিষয়ে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে স্বাস্থ্যকর জীবনধারায় অভ্যস্ত হতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব অনুধাবন করতে হবে।

অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন ডায়াবেটিসের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে আগাম সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

সংশ্লিষ্টরা জানান, এ আয়োজনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পুষ্টিবিজ্ঞানের গুরুত্ব, স্বাস্থ্যকর জীবনযাপনের প্রয়োজনীয়তা এবং জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিশ্ব ডায়াবেটিস দিবসে ইবিতে র‍্যালি ও আলোচনা সভা

বিস্তারিত কমেন্টে