রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩ | ৪ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২৮:১১
শিরোনাম
● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ● রাঙ্গুনিয়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ● নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার ● ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের ● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ● রাঙ্গুনিয়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ● নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার ● ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ

পাবিপ্রবি প্রতিনিধি
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:২৯
শেয়ার: mail
ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ

সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

এ সময় উপাচার্য বলেন, বিগত ২০ বছর যাবৎ বাংলাদেশে কোনো বৈধ শাসক ছিল না। এ দেশের জনসাধারণ তাদের অপশাসনে অতিষ্ঠ ছিল। এই দীর্ঘ সময়ে যেমন আইনের শাসন ছিল না, তেমনি মানুষের ভোটাধিকারও ছিল না।

পরবর্তী সময়ে ছাত্র-জনতার ঐতিহাসিক এক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়। কিন্তু নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রা এবং আমাদের স্বাধীনভাবে চলার পথকে বিনষ্ট করার জন্য পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, আপনারা সম্প্রতি খেয়াল করেছেন, দেশের বিভিন্ন স্থানে জেলা-উপজেলা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ বিঘ্নিত করার জন্য তারা পরিকল্পিতভাবে নানা ধরনের ষড়যন্ত্রমূলক অপপ্রচার, ককটেল বিস্ফোরণ ইত্যাদির মাধ্যমে জনগণের মধ্যে ভয়, আতঙ্ক ও ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, আইনের প্রতি শ্রদ্ধা এবং আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, সেই লক্ষ্যেই আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

উপাচার্য বলেন, আমাদের ইউট্যাব (ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নামে একটি সংগঠন রয়েছে। এখানে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন হিসেবে এটি কাজ করে। বিগত দিনে এই সংগঠনের শিক্ষকরা দীর্ঘদিন জেল-জুলুম ও অত্যাচার সহ্য করেও সারা বছর বিভিন্ন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আজও তাঁরা সোচ্চার রয়েছেন।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এখানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকসমাজ আজ একত্রিত হয়েছি। আমরা চাই, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকুক। আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা নির্বিঘ্ন হোক। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় থাকুক। এটাই আমাদের লক্ষ্য।

দ্রষ্টব্য: মূল লেখার বক্তব্য ও লেখার ধারা অপরিবর্তিত রেখে বানান, বিরামচিহ্ন, শব্দের মধ্যবর্তী ফাঁক এবং বাক্যবিন্যাসের সামান্য অসংগতি সংশোধন করা হয়েছে। বক্তব্যের তথ্যগত সত্যতা আলাদাভাবে যাচাই করা হয়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ

বিস্তারিত কমেন্টে