রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩ | ৪ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২৮:০৭
শিরোনাম
● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ● রাঙ্গুনিয়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ● নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার ● ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের ● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ● রাঙ্গুনিয়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ● নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার ● ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১৭
শেয়ার: mail
এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের

বাকেরগঞ্জ উপজেলার সংসদ সদস্য আবুল হোসেন খানের আস্থাভাজন ও পছন্দের মানুষ হিসেবে পরিচিত ১৩ নম্বর পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন মৃধা একটি মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখেন।

সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১৩ নম্বর পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মাঠে একটি মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় হাজারেরও বেশি নারী-পুরুষের উপস্থিতিতে মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক হোসেন মৃধা বলেন, “এমপি আবুল হোসেন খানের নেতৃত্বে বাকেরগঞ্জে উন্নয়ন এখন দৃশ্যমান। তাঁর দিকনির্দেশনায় আমি পাদ্রীশিবপুরকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে চাই। আপনারা আস্থা রাখুন, আপনাদের এই আস্থার মূল্যায়ন আমি করব, ইনশাআল্লাহ।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলায়মান খান উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক হারুন খান। এতে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লুৎফুল করিম সেন্টু খান।

এ সময় বক্তারা বলেন, ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন মৃধাকে পাশে পেয়ে এলাকাবাসী উন্নয়ন ও পরিবর্তনের বার্তা পেয়েছেন। তাঁর মতো জনদরদি, পরোপকারী ও পরিকল্পিত উন্নয়নে বিশ্বাসী প্রার্থী এর আগে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ফারুক হোসেন মৃধা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় তিনি সংসদ সদস্যের আস্থা অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসাও অর্জন করেছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের

বিস্তারিত কমেন্টে