শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৫৯:৪৩
শিরোনাম
● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৯ ● মাধবপুরে ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর অভিষেক সভা অনুষ্ঠিত ● চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অপচেষ্টা ● নোয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ ● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৯ ● মাধবপুরে ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর অভিষেক সভা অনুষ্ঠিত ● চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অপচেষ্টা ● নোয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ ● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের

নোয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:৪০
শেয়ার: mail
নোয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর চাটখিল উপজেলায় পরকীয়ার জেরে শ্রমিকদল নেতা মোহাম্মদ রাসেলকে (৩২) হত্যা করে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক স্ত্রী ও শ্যালিকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বেগমগঞ্জ উপজেলায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, পরকীয়ার জেরে বিবাহবিচ্ছেদ ও পরবর্তী ক্ষোভের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি।

নিহত রাসেল চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন শ্রমিকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। প্রেমের সম্পর্কের পর ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মিঠুন কুমার কুন্ডু আরও জানান, গত কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়া সম্পর্কের জেরে রাসেলের সঙ্গে পারিবারিক কলহ দেখা দেয়। একপর্যায়ে মুক্তা রাসেলকে তালাক দেন। রাসেল বিষয়টি মেনে নিতে পারেননি এবং পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন। চলতি বছরের অক্টোবর মাসে সেলিমকে বিয়ে করেন মুক্তা। বিষয়টি জানাজানি হলে রাসেল মুক্তার বাড়িতে যাতায়াত বাড়িয়ে দেন।

গত ৬ নভেম্বর রাসেলের মুঠোফোনে কল করে মুক্তা তাঁকে তাঁদের বাড়িতে আসতে বলেন। ওই ফোন পেয়ে রাত ১০টার দিকে মুক্তার বাড়িতে যান রাসেল। পরে বিভিন্ন বিষয় নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অন্য আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন মুক্তা। হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে পাশের একটি পরিত্যক্ত ঘরে রাসেলের মরদেহ কম্বল দিয়ে মুড়িয়ে মাটিচাপা দেন মুক্তাসহ অন্য আসামিরা বলে জানান এসআরবি কর্মকর্তা।

মিঠুন কুমার কুন্ডু আরও জানান, হত্যা মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে এবং পরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করে।

শুক্রবার দুপুরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে, গত ৬ নভেম্বর রাসেল নিখোঁজ হওয়ার পর তাঁর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নোয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

বিস্তারিত কমেন্টে