শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৫৯:৫২
শিরোনাম
● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৯ ● মাধবপুরে ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর অভিষেক সভা অনুষ্ঠিত ● চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অপচেষ্টা ● নোয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ ● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৯ ● মাধবপুরে ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর অভিষেক সভা অনুষ্ঠিত ● চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অপচেষ্টা ● নোয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ ● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ শিক্ষার্থী নিহত

আবু রায়হান সরকার, নোয়াখালী জেলা প্রতিনিধি
আবু রায়হান সরকার, নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৬
শেয়ার: mail
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ শিক্ষার্থী নিহত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরজব্বার ইউনিয়নের হাজী গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭), আদর্শ গ্রাম বেড়িবাঁধ এলাকার আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) এবং পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য শামীমকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের ভাষ্যমতে, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি সড়কে থাকা বালুর ওপর পিছলে এ দুর্ঘটনা ঘটে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ শিক্ষার্থী নিহত

বিস্তারিত কমেন্টে