শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ | ২৯ কার্তিক, ১৪৩৩ | ৩ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১০:২৪
শিরোনাম
● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ● কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের মোটরসাইকেল শোডাউন ● জমি দখল ও বাড়ির পথ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ● খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় শীর্ষ তিনে ইবির ৪ শিক্ষার্থী ● গাইবান্ধায় মজলিসের দাওয়াত খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি ● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ● কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের মোটরসাইকেল শোডাউন ● জমি দখল ও বাড়ির পথ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ● খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় শীর্ষ তিনে ইবির ৪ শিক্ষার্থী ● গাইবান্ধায় মজলিসের দাওয়াত খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি

দক্ষিণ রাঙ্গুনিয়ায় সন্ত্রাসবিরোধী চিরুনি অভিযান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:২২
শেয়ার: mail
দক্ষিণ রাঙ্গুনিয়ায় সন্ত্রাসবিরোধী চিরুনি অভিযান

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ায় দীর্ঘদিনের সন্ত্রাস ও অপরাধ দমনে চিরুনি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপজেলার সরফভাটা, শিলক ও পদুয়া ইউনিয়নের পাহাড়ি জনপদে চলমান এই অভিযানকে স্থানীয়রা স্বস্তির বার্তা হিসেবে দেখছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিন ইউনিয়নের পাহাড়ি এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে খুন, অপহরণ, ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজির মতো অপরাধ সংঘটিত হয়ে আসছিল। নিরাপত্তাহীনতায় ভুগে অনেক পরিবার বসতি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, খুন বা হামলার শিকার পরিবারগুলোও প্রতিশোধের ভয়ে থানায় মামলা করতে সাহস পেত না। ফলে অপরাধীরা বছরের পর বছর ধরে বেপরোয়া হয়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে।

এ অবস্থায় এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং একাধিক সন্ত্রাসী চক্রের হোতাদের আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ও চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন জানান, মোবারক টিলা ও আশপাশের এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।

অভিযানের মাধ্যমে অপরাধচক্র ভেঙে দেওয়া সম্ভব হলে ভীত-সন্ত্রস্ত গ্রামবাসী আবারও নিরাপদে ঘরে ফিরতে পারবেন এবং ভুক্তভোগীরা আইনের আশ্রয় নেওয়ার সাহস পাবেন বলে আশা করছেন স্থানীয়রা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দক্ষিণ রাঙ্গুনিয়ায় সন্ত্রাসবিরোধী চিরুনি অভিযান

বিস্তারিত কমেন্টে