বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৪২:২৯
শিরোনাম
● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

পদোন্নতি ও পদবি পরিবর্তনের দাবিতে গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন

মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:০২
শেয়ার: mail
পদোন্নতি ও পদবি পরিবর্তনের দাবিতে গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন

দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়া, পদবি পরিবর্তন এবং সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদন না হওয়াসহ নানা বৈষম্য ও প্রশাসনিক জটিলতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন গাইবান্ধার পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। দ্রুত এসব সমস্যার সমাধান না হলে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও কর্মীদের কর্মস্পৃহা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

বুধবার (৪ নভেম্বর) পল্লী সঞ্চয় ব্যাংকের গাইবান্ধা জেলা কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক ২০১৪ সালে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত ব্যাংক। বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় ব্যাংকটির ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রায় ১১ হাজার জনবল নিয়ে ব্যাংকটি দেশের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। কিন্তু দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীরা পদোন্নতি ও পদবি পরিবর্তন থেকে বঞ্চিত রয়েছেন। একই পদে চাকরিতে যোগ দিয়ে দীর্ঘ সময় ধরে সেই পদেই দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁদের।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং কর্মস্পৃহা কমে যাচ্ছে। যোগ্যতা, অভিজ্ঞতা ও দীর্ঘদিনের চাকরির যথাযথ মূল্যায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এতে ব্যাংকের প্রশাসনিক শৃঙ্খলা, দক্ষ জনবল ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সময়ের সঙ্গে ব্যাংকের জনবল ও কার্যক্রমের পরিধি বাড়লেও সে অনুযায়ী পদোন্নতি এবং সাংগঠনিক কাঠামোর আধুনিকায়ন না হওয়াকে বড় সমস্যা হিসেবে তুলে ধরেন তাঁরা।

এ সময় দ্রুত সাংগঠনিক কাঠামো অনুমোদন, পদোন্নতি কার্যক্রম চালু, পদবি পরিবর্তন এবং কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানের দাবি জানান তাঁরা। তাঁদের মতে, এসব দাবি বাস্তবায়িত হলে ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরবে এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের আগ্রহ ও দায়িত্বশীলতা বাড়বে।

মানববন্ধনে বক্তব্য দেন সিবিএর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি স্বপন সরকার, গাইবান্ধা জেলা সিবিএর সভাপতি মুরশিদ মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও নেতারা।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো অনুমোদন, পদোন্নতি ও পদবি পরিবর্তনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পদোন্নতি ও পদবি পরিবর্তনের দাবিতে গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন

বিস্তারিত কমেন্টে