বাংলাদেশ ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo হঠাৎ লাইভে এসে যা জানালেন মেয়র প্রার্থী ভিপি শাহীন! Logo নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশে সোপর্দ Logo চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁসানো ও টাকা দাবির অভিযোগ Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের নিয়ম ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

ছবিঃসংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংকের অসুস্থ আমানতকারীদের সহায়তায় মার্জার হওয়া ব্যাংকগুলোর প্রশাসকরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত টাকা উত্তোলনের অনুমতি রাখতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৭ এপ্রিল) সম্মিলিত ইসলামী ব্যাংক বিষয়ক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, ব্যাংকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আমানতকারীদের টাকা ফেরত দেয়ার জন্য একটি ধাপে ধাপে স্কিম প্রণয়ন করা হয়েছে। প্রথম দিন থেকে ন্যূনতম ২ লাখ টাকা উত্তোলনের সুযোগ রয়েছে। এরপর তিন মাস পর ১ লাখ টাকা, আবার তিন মাস পর আরও ১ লাখ টাকা—এভাবে প্রায় ২১ মাসের মধ্যে পূর্ণ আমানত উত্তোলন করা যাবে।

ডিপোজিট অ্যাকাউন্ট ছাড়াও এফডিআর ও ডিপিএস হিসাবধারীদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এসব ক্ষেত্রে প্রথমে ১ লাখ টাকা উত্তোলন সম্ভব, বাকি অর্থ নির্দিষ্ট সময় পরপর নবায়নের মাধ্যমে উত্তোলন করা যাবে এবং প্রতিবার মুনাফা তোলা যাবে।

শাহরিয়ার সিদ্দিকী বলেন, বিশেষ ক্ষেত্রে অসুস্থ আমানতকারীদের জন্য বাড়তি সুবিধা রয়েছে। কিডনি রোগী বা গুরুতর অসুস্থদের ক্ষেত্রে চিকিৎসা ব্যয়ের জন্য সীমাহীন টাকা উত্তোলনের সুযোগ থাকবে। অন্য অসুস্থতার ক্ষেত্রে ব্যাংকের প্রশাসক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত টাকা দিতে পারবেন। অতিরিক্ত প্রয়োজন হলে সংশ্লিষ্ট শাখার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করতে হবে।

তিনি আরও জানান, পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় প্রশাসনিক ও কাঠামোগত সমন্বয়ের কাজ চলছে। প্রয়োজন অনুযায়ী একাধিক শাখা একীভূত করা হচ্ছে, অপ্রয়োজনীয় হেড অফিস বন্ধ হচ্ছে, কোর ব্যাংকিং সফটওয়্যার একীভূত করার কাজ চলছে এবং জনবল ব্যবস্থাপনা ও কার্যক্রম আরও দক্ষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে, আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রক্রিয়াটি পরিচালনা করা হচ্ছে। এছাড়া এমডি ও চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের নিয়ম ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
জনপ্রিয় সংবাদ

৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের নিয়ম ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০২:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬