মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৬:১১
শিরোনাম
● দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী ● খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড ● পাটের ফল ফুটো করে ভেতরের বীজ খেয়ে ফেলছে পোকা, দমন করবেন যেভাবে ● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ ● আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ● দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী ● খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড ● পাটের ফল ফুটো করে ভেতরের বীজ খেয়ে ফেলছে পোকা, দমন করবেন যেভাবে ● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ ● আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ

সচেতনতার অভাবে নির্ধারিত দামে চামড়া বিক্রি সম্ভব হয়নি: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ২:২৫
শেয়ার: mail
সচেতনতার অভাবে নির্ধারিত দামে চামড়া বিক্রি সম্ভব হয়নি: বাণিজ্যমন্ত্রী

চামড়া সংরক্ষণে পর্যাপ্ত সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১ জুন) ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোরবানির পরপরই চামড়ায় লবণ প্রয়োগ না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। ফলে অনেক চামড়ার মান কমে যায় এবং ন্যায্য দামে বিক্রি করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়া অনেকেই চামড়া দান করেন, কিন্তু তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এসব চামড়া দ্রুত পচে যায় এবং বাজারমূল্য পাওয়া যায় না।

বাণিজ্যমন্ত্রী জানান, চামড়া সংরক্ষণে সহায়তার অংশ হিসেবে সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। তবে সঠিকভাবে সংরক্ষণ না করায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।

আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগবান্ধব, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়তা করবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১ জুন ২০২৬ | Globe kalprakash.com

সচেতনতার অভাবে নির্ধারিত দামে চামড়া বিক্রি সম্ভব হয়নি: বাণিজ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে