বাংলাদেশ ০১:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

দেশে ১০ বছরে অর্থনৈতিক ইউনিট প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি

সংগৃহীত ছবি

অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী, ২০১৩ সালের তুলনায় ১০ বছরে দেশের মোট অর্থনৈতিক ইউনিট প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। অর্থাৎ ১০ বছরে বৃদ্ধি হয়েছে ৩৮ লাখ ৮৪ হাজার ২২৭টি বা ৪৯.৬৫ শতাংশ।

দেশের অর্থনৈতিক ইউনিটে নিয়োজিত মোট জনবল বর্তমানে ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন, যা ২০১৩ সালে ছিল ২ কোটি ৪৫ লাখ ৮৫০ জন। এতে জনবল বৃদ্ধি হয়েছে ২৫.০৩ শতাংশ।

গ্রাম ও শহর উভয় ক্ষেত্রেই অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে। গ্রামে বৃদ্ধি প্রায় ৪৯ শতাংশ, আর শহরে বৃদ্ধি প্রায় ৫৮ শতাংশ। সেবা খাতের ক্ষেত্রে গ্রামে বৃদ্ধি ৫১ শতাংশ, শহরে ৬০ শতাংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কৃষি খাত অন্তর্ভুক্ত করা হয়নি।

এই তথ্য থেকে বোঝা যায়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং বিভিন্ন খাতে কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সুযোগও বৃদ্ধি পাচ্ছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
দেশে ১০ বছরে অর্থনৈতিক ইউনিট প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি
জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

দেশে ১০ বছরে অর্থনৈতিক ইউনিট প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত: ১২:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬