বাংলাদেশ ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা

তথ্যসূত্রহীন প্রতিবেদন, সরকারকে বিব্রত করার অপচেষ্টা শনাক্ত: বাংলাফ্যাক্ট

ছবিঃসংগৃহীত

যেকোনো সময় গ্রেফতার হতে পারেন সাখাওয়াত’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তথ্যসূত্রহীনতা ও বিভ্রান্তিকর উপস্থাপনের অভিযোগ তুলেছে বাংলাফ্যাক্ট।

সংস্থাটি জানায়, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ ও নিউজ টুয়েন্টিফোরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ওই সংবাদের পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। একইসঙ্গে বিভিন্ন অনলাইন পোর্টালেও খবরটি হুবহু ছড়িয়ে পড়ে।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিমের ভাষ্য, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে নিয়ে গ্রেফতারের সম্ভাবনার কথা উল্লেখ করা হলেও প্রতিবেদনে নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণের ঘাটতি রয়েছে।

ফ্যাক্টচেকিং সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে দেশ-বিদেশ থেকে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেইসবুক পেইজের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

এছাড়া সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও বর্তমান সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে বলে জানায় তারা।

বাংলাফ্যাক্ট, যা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে থাকে। ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভ্রান্ত তথ্য শনাক্ত করেছে সংস্থাটি।

গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বাংলাফ্যাক্ট।

সূত্র বাসস

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

তথ্যসূত্রহীন প্রতিবেদন, সরকারকে বিব্রত করার অপচেষ্টা শনাক্ত: বাংলাফ্যাক্ট

প্রকাশিত: ১১:২৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬