শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৪:৪৭
শিরোনাম
● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● এসএসসিতে ফেল: ৩–৬ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ ● বিরোধীদের দমনে পাকিস্তানকে একাধিক ছোট প্রদেশে ভাগ করতে চান সেনাপ্রধান ● মহালয়ার পুণ্যক্ষণে কুবিতে দেবীপক্ষের আবাহন ● সাংবাদিকদের সবার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি আরিফা সুলতানা রুমা ● ৮৫ বছর বয়সে প্রয়াত অভিজিৎ দীপকের দাদি ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● এসএসসিতে ফেল: ৩–৬ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ ● বিরোধীদের দমনে পাকিস্তানকে একাধিক ছোট প্রদেশে ভাগ করতে চান সেনাপ্রধান ● মহালয়ার পুণ্যক্ষণে কুবিতে দেবীপক্ষের আবাহন ● সাংবাদিকদের সবার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি আরিফা সুলতানা রুমা ● ৮৫ বছর বয়সে প্রয়াত অভিজিৎ দীপকের দাদি

দিল্লিতে মমতা আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:০৩
শেয়ার: mail
দিল্লিতে মমতা আটক

ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না দেওয়ার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) নয়াদিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে সড়কে বসে বিক্ষোভ করছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে যোগ দেওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন মমতা। শনিবার দিল্লির যন্তর মন্তরে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তিনি সেখানে যোগ দিয়েছিলেন কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। দলটির দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এতে ক্ষমতাসীন বিজেপি নির্বাচনী সুবিধা পেতে পারে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে।

সিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। রাজধানীর বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানো হয়, মেট্রো স্টেশনে বিধিনিষেধ আরোপ করা হয় এবং নির্দিষ্ট এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ ঘিরে শনিবার দিল্লিতে বহু বিক্ষোভকারী ও আন্দোলনের নেতাকে আটক করা হয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকেও আটক করা হয়। আন্দোলনকারীরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস, রয়টার্স

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দিল্লিতে মমতা আটক

বিস্তারিত কমেন্টে