বাংলাদেশ ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

কত রাত একা কেঁদেছি: মানসিক শক্তি খুঁজে ফের ঝলমলে হাসি ফিরেছে সেলিনা জেটলির

সংগৃহীত ছবি

ব্যক্তিগত জীবনে টালমাটাল সময় পার করছেন অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ও চলমান বিচ্ছেদ মামলার পাশাপাশি, ২০২৪ সাল থেকে আরব আমিরশাহীতে তাঁর ভারতীয় সেনাবাহিনীর অফিসার ভাই আটক রয়েছেন। এই সব পরিস্থিতি মানসিক চাপ সৃষ্টি করলেও, সেলিনা নিজেকে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন।

অভিনেত্রী সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ঝলমলে ছবি শেয়ার করে মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন। তিনি জানান, এমন অনেক রাত কেটেছে যখন একা একা কেঁদেছেন, বুকের ভিতর হু হু করেছে, মনে হয়েছে এই লড়াই থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তিনি তা করেননি। বরং নিজের সঙ্গে একাত্ম হয়ে শান্তি খুঁজে পেয়েছেন এবং সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়েছেন।

সেলিনা লিখেছেন, “যদি আমাকে সুখে থাকতে, আমার পছন্দের খাবার খেতে, সুন্দর পোশাক পরে হাসতে দেখেন… তা হলে আমাকে আমার মতো থাকতে দেবেন। যে রাতগুলো আমি একা কেঁদেছি, তখন আপনারা ছিলেন না। যখন নিজেকে পুরোপুরি শূন্য মনে হয়েছে, তখনও আপনারা ছিলেন না। আমি একাই টিকে থাকতে শিখেছি। তাই এখন আমাকে হাসতে দেখলে বুঝবেন, এই পথটা সহজ ছিল না।”

তিনি আরও জানান, তাঁর মুখের হাসি আদতে অনেক যন্ত্রণা দিয়ে তৈরি। “দুনিয়ার পিছনে ছুটে লাভ নেই, নিজের কাছেই ফিরে আসা প্রয়োজন। নিজের কাছে ফিরে এসে নিজেকে সারিয়ে তোলার চেষ্টা করুন।”

সেলিনা গত ১৪ বছর ধরে রুপোলি পর্দা থেকে দূরে আছেন। সর্বশেষ ২০১১ সালের ‘থ্যাঙ্ক ইউ’ ছবিতে তাকে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল।

kalprakash.com/SS

সোমবার, ৬ এপ্রিল ২০২৬
কত রাত একা কেঁদেছি: মানসিক শক্তি খুঁজে ফের ঝলমলে হাসি ফিরেছে সেলিনা জেটলির
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

কত রাত একা কেঁদেছি: মানসিক শক্তি খুঁজে ফের ঝলমলে হাসি ফিরেছে সেলিনা জেটলির

প্রকাশিত: ০৪:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬