শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১২:২১
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাকিয়া সুলতানা জ্যোতি, রাবি প্রতিনিধি
জাকিয়া সুলতানা জ্যোতি, রাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:৪৫
শেয়ার: mail
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া চার শিক্ষার্থীর বিরুদ্ধে অধিকতর তদন্ত এবং তিন শিক্ষার্থীকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া এসব সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্তের আওতায় থাকা চার শিক্ষার্থী হলেন আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব এবং অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তী। এ ছাড়া ঘটনায় ইন্ধনদাতা হিসেবে জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলামের ছাত্রত্বও সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সহসাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ ও প্রমাণাদি অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

একই সঙ্গে ঘটনায় ইন্ধনদাতা হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সংস্কৃতিবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলামের ভূমিকাও অধিকতর তদন্তের আওতায় রাখা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অন্তত চার গণমাধ্যমকর্মীসহ ১০ জন আহত হন। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তদন্ত কমিটি গঠন করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

বিস্তারিত কমেন্টে