শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:২৩:৩৪
শিরোনাম
● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত ● জাতীয় প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির পৃথক অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● উপাচার্যের সামনেই মারামারি, বেরোবির চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত ● মণিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ● সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম ● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত ● জাতীয় প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির পৃথক অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● উপাচার্যের সামনেই মারামারি, বেরোবির চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত ● মণিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ● সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

বালিতে দুর্ঘটনার শিকার নুসরাত ভারুচা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৩৪
শেয়ার: mail
বালিতে দুর্ঘটনার শিকার নুসরাত ভারুচা

বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার শিকার হয়েছেন। কাজের প্রয়োজনে সেখানে গিয়ে আহত হওয়ার পর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

জানা গেছে, কাজের একটি দায়িত্ব পালন করতে বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানেই দুর্ঘটনার পর আহত হন তিনি। চিকিৎসার কারণে বালিতে তাঁর অবস্থানের সময়ও বাড়ানো হয়েছে।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং তাঁর আঘাতের ধরন কী, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বালির কিছু ছবি শেয়ার করেছিলেন নুসরাত। সেসব ছবিতে কাজের পাশাপাশি সেখানে সময় কাটানোর মুহূর্তও দেখা গিয়েছিল।

এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন নুসরাত। টাইগার শ্রফ অভিনীত একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটিতে প্রথমবারের মতো টাইগারের সঙ্গে জুটি বাঁধছেন নুসরাত। পাস্মিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদবও সিনেমাটিতে অভিনয় করছেন বলে জানা গেছে।

নুসরাতকে সর্বশেষ সোহম শাহর সঙ্গে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায় দেখা গেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বালিতে দুর্ঘটনার শিকার নুসরাত ভারুচা

বিস্তারিত কমেন্টে