শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৩৬:৫৯
শিরোনাম
● যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক ● পাবিপ্রবিতে দুই দিনব্যাপি” প্ল্যানস্পায়ার ২.০” শুরু ● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত ● জাতীয় প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির পৃথক অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● উপাচার্যের সামনেই মারামারি, বেরোবির চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত ● যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক ● পাবিপ্রবিতে দুই দিনব্যাপি” প্ল্যানস্পায়ার ২.০” শুরু ● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত ● জাতীয় প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির পৃথক অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● উপাচার্যের সামনেই মারামারি, বেরোবির চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:২২
শেয়ার: mail
যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার ২৭নভেম্বর বেলা ১১ টার দিকে শহরের বেজপাড়ার বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত দুই শ্রমিক হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

পুলিশ ও কর্মরত শ্রমিকরা জানান, শুক্রবার সকালে শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকায় বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন তারা। এক পর্যায়ে হঠাৎ কোদালের কোপ লেগে বোমার বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত দুজন শ্রমিক আহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিছু বিস্ফারিত বোমার বিভন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিতে লুকিয়ে রেখেছিলো। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চলছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

বিস্তারিত কমেন্টে