অ্যাকশন, দৈবশক্তি আর নিবিড় প্রেমের গল্পের সঙ্গে বড় পর্দায় আসছে বছরের আলোচিত সিনেমা ‘ডাকাত: এক প্রেম কথা। সম্প্রতি মুম্বাইয়ে এক জমকালো অনুষ্ঠানে সিনেমাটির ট্রেলার উন্মোচন করা হয়েছে। আগামী ১০ই এপ্রিল ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই চলচ্চিত্রটি।
সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে ভারতের জনপ্রিয় তারকা আদিভি শেষ, মৃণাল ঠাকুর এবং খ্যাতনামা পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপকে। ট্রেলারে অনুরাগ কাশ্যপের শক্তিশালী উপস্থিতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।
শেনিল দেও পরিচালিত এই সিনেমাটি দ্বিভাষিক (হিন্দি ও তেলুগু) প্রজেক্ট। গল্প আবর্তিত হয়েছে দুই ডাকাতকে কেন্দ্র করে। অপরাধ জগতের কঠিন বাস্তবতার মাঝে কীভাবে তাদের জীবনে ভালোবাসা আসে এবং সেই প্রেম তাদের জীবনকে কোন পথে নিয়ে যায়—তা নিয়েই সিনেমার চিত্রনাট্য।
আদিভি শেষ ও পরিচালক শেনিল দেও যৌথভাবে সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন। অন্নপূর্ণা স্টুডিওস পরিবেশিত এই ছবিটি প্রযোজনা করেছেন সুপ্রিয়া ইয়ারলাগড্ডা। মুম্বাইয়ে হিন্দি ট্রেলার প্রকাশের পর হায়দ্রাবাদে তেলুগু ট্রেলার প্রকাশের প্রস্তুতি চলছে।
নির্মাতাদের আশা, বড় পর্দার এই আয়োজন এবং ভিন্নধর্মী কাস্টিং সব ভাষার দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 

























