বাংলাদেশ ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

দম’-এর গল্প বলতে গিয়ে অঝোরে কাঁদলেন আফরান নিশো

ছবিঃসংগৃহীত

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘দম’-এ অভিনয় এবং এর পেছনের গল্প তুলে ধরতে গিয়ে সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন আফরান নিশো।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমার প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় নিশোর আবেগপ্রবণ মুহূর্তটি ভক্তমহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিশো জানান, নূর চরিত্রে নিজেকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তিনি কোনো খামতি রাখেননি। চরিত্রের গভীরে প্রবেশ করতে তিনি সরাসরি নূরের গ্রামে গিয়েছিলেন এবং নূরের বাবা ও ভাইয়ের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে তাদের জীবনের কঠিন সংগ্রামের গল্প শুনেছেন। নিশো বলেন, ‘তাদের জীবনের কষ্টগুলো একদম সত্যি। আমি শুধু সেই জীবনটা যাপন করার এবং অনুভব করার চেষ্টা করেছি। তাদের সেই হাহাকার আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির নায়িকা পূজা চেরি এবং প্রযোজক রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সিনেমার মূল গল্পের বাস্তব চরিত্র ‘নূর’, যার জীবনসংগ্রামকে উপজীব্য করেই ‘দম’ নির্মিত হয়েছে।

নিশো আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘দেখুন, দিনশেষে আমিও তো রক্ত-মাংসের গড়া মানুষ।’ এই বক্তব্যের পরেই তিনি স্তব্ধ হয়ে অঝোরে কাঁদতে শুরু করেন। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে দর্শকদের প্রতি অনুরোধ জানান, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখুন এবং একজন সাধারণ মানুষের টিকে থাকার অদম্য লড়াই অনুভব করুন।

‘দম’ যৌথভাবে প্রযোজনা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও আলফা আই। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে সফলতা অর্জন করেছে এবং দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। পূজা চেরির সঙ্গে নিশোর রসায়ন এবং নূরের বাস্তবধর্মী চিত্রায়ন দর্শকদের মধ্যে ভিন্ন ধরণের উন্মাদনা সৃষ্টি করেছে। নির্মাতা দাবি করেছেন, বাংলাদেশে এমন বাস্তব গল্পের সিনেমা আগে কখনও নির্মিত হয়নি।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

দম’-এর গল্প বলতে গিয়ে অঝোরে কাঁদলেন আফরান নিশো

প্রকাশিত: ০৫:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬