সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০৬:৫৬
শিরোনাম
● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬
শেয়ার: mail
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে ২ অক্টোবরের সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, গান্ধী জয়ন্তীর দিন মুম্বাইয়ে এ কর্মসূচি পালন করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি। তবে মুম্বাই পুলিশ অনুমতি দেয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শিবাজী পার্ক ব্যবহারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও স্থানীয় নিয়ম মানতে হয়। পাশাপাশি সমাবেশ হলে শব্দদূষণ ও যানজটের কারণে আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে।

পুলিশের এ সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অভিজিৎ দীপকে বলেন, প্রতিবাদের অধিকার বাধাগ্রস্ত হলে ২ অক্টোবর মুম্বাইয়ে ‘জেল ভরো আন্দোলন’ শুরু করবে সিজেপি। পরে দলটির পক্ষ থেকে এ কর্মসূচিকে দেশব্যাপী আন্দোলনে রূপ দেওয়ার কথাও জানানো হয়েছে।

সিজেপির আন্দোলনের কেন্দ্রে রয়েছে নির্বাচন কমিশনের কার্যক্রম এবং ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর)। গত ২৪ সেপ্টেম্বর দলটি সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিল। সময়সীমা শেষ হওয়ার পর ২ অক্টোবর মুম্বাই থেকে আন্দোলন শুরুর ঘোষণা দেয় তারা।

এর আগে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, এসআইআরসংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, কমিশনের কিছু সিদ্ধান্ত তাঁদের অবহিত না করেই নেওয়া হয়েছিল।

এ প্রতিবেদন সামনে আসার পর সিজেপি সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি এসআইআর স্থগিত, ২০২৫ সালের জানুয়ারির ভোটার তালিকা পুনর্বহাল এবং নির্বাচন কমিশন সংস্কারের দাবিও তুলেছে।

সিজেপি জানিয়েছে, মুম্বাই থেকে শুরু হওয়া কর্মসূচি পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির

বিস্তারিত কমেন্টে