নতুন হ্যারি পটার টিভি সিরিজের ট্রেলার মুক্তির পর ভক্তদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। চলতি বছরের বড়দিনে মুক্তি পেতে যাওয়া এই সিরিজ নিয়ে ইতোমধ্যেই নেটদুনিয়ায় বিতর্ক শুরু হয়েছে।
ট্রেলারে দেখা গেছে কিংস ক্রস স্টেশনের ৯-৩/৪ নম্বর প্ল্যাটফর্ম, হগওয়ার্টস এক্সপ্রেসের সেই চিরচেনা শব্দ, ৪ নম্বর প্রিভেট ড্রাইভে ডার্সলি পরিবারের হট্টগোল এবং ডায়াগন অ্যালির রহস্যময়তা। তবে রেডিট ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মিলেনিয়াল ভক্তরা বলেছেন, নতুন ট্রেলারে আগের সিনেমাগুলোর ম্যাজিক বা জাদুর উজ্জ্বলতা কমেছে। কালার গ্রেডিং ও দৃশ্যায়ন কিছুটা রুক্ষ মনে হচ্ছে, এবং অনেকে প্রশ্ন তুলেছেন, মূল সিনেমাগুলো এত জনপ্রিয় থাকার পর এই রিমেকের প্রয়োজনীয়তা কতটা।
নতুন প্রজন্মের দর্শকদের কাছে এই সিরিজ এক নতুন বিস্ময়। বই বা আগের সিনেমা না দেখলে তাদের কাছে জাদুর জগত সম্পূর্ণ নতুন। রেডিটে একদল ভক্ত আনন্দ পাচ্ছেন পুরনো চরিত্র যেমন স্নেইপ, ম্যাকগোনাগল ও ডাম্বলডোর ফিরে দেখায়, আবার অন্যরা মনে করছেন, সৃজনশীলতার অভাব দেখা যাচ্ছে।
সিরিজটি জে কে রাউলিং-এর বই অবলম্বনে নির্মিত হচ্ছে। তবে লেখিকার ট্রান্সজেন্ডার সম্প্রদায় নিয়ে বিতর্কিত অবস্থানের কারণে কিছু ভক্ত বয়কটের ডাক দিয়েছেন।
নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে হ্যারি পটারের চরিত্রে রয়েছেন ডমিনিক ম্যাকলাফলিন। এছাড়া আরাবেলা স্ট্যানটন, আলাস্টেয়ার স্টাউট এবং অভিজ্ঞ অভিনেতা জন লিথগোও রয়েছেন। শো-রানার ফ্রান্সেসকা গার্ডিনার, পরিচালক মার্ক মাইলোড। সিরিজের প্রতিটি বই অনুসারে এক সিজন হবে, মোট ৭টি সিজন পরিকল্পিত। সম্ভাব্য মুক্তির সময় ধরা হয়েছে ২০২৭ সালে।
kalprakash.com/SS
কাল প্রকাশ 

























