সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:৩৪:৩৬
শিরোনাম
● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি

আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সংকট থাকবে না: প্রতিমন্ত্রী টুকু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৯
শেয়ার: mail
আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সংকট থাকবে না: প্রতিমন্ত্রী টুকু

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর সমস্যা থাকবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, শিগগিরই দেশের জ্বালানি সংকট কেটে যাবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। এর মধ্যে জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।

তিনি বলেন, বর্তমানে সঠিকভাবে জ্বালানি দেশে আসছে। সাময়িকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা বিশ্বের বিভিন্ন জায়গায়ও হয়েছে। তবে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় জনগণ যে কষ্ট পেয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। কিন্তু জ্বালানি সরবরাহে বিঘ্ন ও দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের সূচিও ঠিক করা হয়েছে। আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জনগণের কষ্ট লাঘবে সরকার বিকল্প উৎস খুঁজে বের করেছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন বলেই দ্রুত সমাধান সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই দলবদ্ধভাবে কাজ করেছেন বলে জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সংকট থাকবে না: প্রতিমন্ত্রী টুকু

বিস্তারিত কমেন্টে