বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৪৫:১০
শিরোনাম
কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮ জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক মিঠাপুকুরে অভিযানের পরও থামছে না ভেজাল গুড় উৎপাদন চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশক নিধন অভিযান ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮ জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক মিঠাপুকুরে অভিযানের পরও থামছে না ভেজাল গুড় উৎপাদন চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশক নিধন অভিযান ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১
শেয়ার: mail
নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় সরকারি ও বেসরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ১নং পাঁকা ইউনিয়ন পরিষদে নাগরিক সংগঠনের অংশগ্রহণে ‘জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

কমিউনিটি স্কোরকার্ড ও গণশুনানি বাস্তবায়ন কমিটির সভাপতি মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াহিদা মুশাররাত বিভা।

এ সময় বক্তব্য দেন অ্যাসোসিয়েশন ফর রুরাল পিপলস অ্যাডভান্সমেন্টের (অর্পা) চেয়ারম্যান মোছা. জোসনা বেগম, নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. ওয়াহেদুজ্জামান এবং কমিউনিটির সদস্য মিঠু মারডি।

গণশুনানিতে স্থানীয় সেবাগ্রহীতারা সরকারি বিভিন্ন সেবা নিয়ে অতিথিদের কাছে প্রশ্ন করেন। বিশেষ করে গ্রাম আদালতের কার্যক্রম, সেবা গ্রহণের পদ্ধতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁরা জানতে চান। সংশ্লিষ্টরা এসব প্রশ্নের উত্তর দেন এবং সেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি সেবার মানোন্নয়নে সাধারণ মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে স্থানীয় প্রশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের নিয়মিত মতবিনিময় হলে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি সেবার মান ও নাগরিক অধিকার সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তাঁরা।

অর্পার হিসাবরক্ষক মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।

অ্যাসোসিয়েশন ফর রুরাল পিপলস অ্যাডভান্সমেন্ট (অর্পা) আয়োজিত এ সভায় সহযোগিতা করে ১নং পাঁকা ইউনিয়ন পরিষদ। আয়োজকেরা জানান, নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এতে মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান বাংলাদেশ, খ্রিস্টান এইডসহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি

বিস্তারিত কমেন্টে