বাংলাদেশ ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

ইরান যুদ্ধের প্রভাব: শাহ আমানতে আরও ৬ ফ্লাইট বাতিল, মোট স্থগিত ২৪৫

সংগৃহীত ছবি

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত তীব্র হওয়ায় আকাশপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এর সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

শুক্রবার (৩ এপ্রিল) নতুন করে আরও ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫-এ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান জটিলতার কারণে শারজা, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—

ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন ১টি ফ্লাইট
এয়ার আরাবিয়ার শারজা থেকে আসা ও যাওয়ার ২টি ফ্লাইট
সালাম এয়ারের মধ্যপ্রাচ্যগামী ও ফিরতি ২টি ফ্লাইট

তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এদিন বিভিন্ন বিমান সংস্থার মোট ৯টি আগমন (অ্যারাইভাল) ও ৬টি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোট ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

ইরান যুদ্ধের প্রভাব: শাহ আমানতে আরও ৬ ফ্লাইট বাতিল, মোট স্থগিত ২৪৫

প্রকাশিত: ১২:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬