সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৩০:৩৬
শিরোনাম
অচেনা রূপে হাজির হলেন অভিনেত্রী দীপা খন্দকার পপুলার ফার্মাসিউটিক্যালসে জুনিয়র অফিসার পদে নিয়োগ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা গাজায় ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধের দাবি রাশিদা তালিবের মুন্সীগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন আস্ত জামে মসজিদ হরমুজ প্রণালীতে উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা অচেনা রূপে হাজির হলেন অভিনেত্রী দীপা খন্দকার পপুলার ফার্মাসিউটিক্যালসে জুনিয়র অফিসার পদে নিয়োগ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা গাজায় ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধের দাবি রাশিদা তালিবের মুন্সীগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন আস্ত জামে মসজিদ হরমুজ প্রণালীতে উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা

পপুলার ফার্মাসিউটিক্যালসে জুনিয়র অফিসার পদে নিয়োগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২
শেয়ার: mail
পপুলার ফার্মাসিউটিক্যালসে জুনিয়র অফিসার পদে নিয়োগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সফটওয়্যার সাপোর্ট বিভাগে জুনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।

১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে এ পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:

  • প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি

  • পদের নাম: জুনিয়র অফিসার

  • বিভাগ: সফটওয়্যার সাপোর্ট

  • পদসংখ্যা: নির্ধারিত নয়

  • চাকরির ধরন: ফুলটাইম

  • কর্মক্ষেত্র: অফিসে

  • কর্মস্থল: ঢাকা

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)

  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইনফরমেশন টেকনোলজি (আইটি), কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: উইন্ডোজ, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, ই-মেইল যোগাযোগ এবং সাধারণ ব্যবসায়িক অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শী হতে হবে। এছাড়া নথিপত্র সংরক্ষণ (ডকুমেন্টেশন), কাজের নিয়মিত ফলো-আপ এবং প্রাথমিক আইটি অ্যাপ্লিকেশন পরিচালনায় ভালো দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে; তবে অভিজ্ঞতাহীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। মাসিক বেতন ছাড়াও নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, লাভ বোনাস, অর্জিত ছুটি নগদায়ন, গ্রুপ জীবন বিমা, ভর্তুকিযুক্ত দুপুরের খাবার এবং পিক অ্যান্ড ড্রপ সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা পপুলার ফার্মাসিউটিক্যালসের অফিসিয়াল ওয়েবসাইটের (https://www.popular-pharma.com) ক্যারিয়ার পোর্টাল অথবা নির্ধারিত অনলাইন জব প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৬।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পপুলার ফার্মাসিউটিক্যালসে জুনিয়র অফিসার পদে নিয়োগ

বিস্তারিত কমেন্টে